ইউক্রেনে রুশ ড্রোন হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে যাওয়া অন্য একটি ট্রেনে ছিলেন

2026-09-14T10:50:57+06:00
2026-09-14T11:05:59+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ ড্রোন হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১১:০৫ এএম 
বরিস জনসন
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে যাওয়া অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগে ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

বরিস জনসনের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পথে তারা একই রেলপথ ব্যবহার করেন। তবে তারা যে ট্রেনে ছিলেন, সেটি হামলার শিকার হয়নি।

রাশিয়া জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের ‘রেল অবকাঠামোতে’ হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া দাবি করেছে, ‘সম্ভবত কূটনৈতিক ট্রেনটিই এই ড্রোনের লক্ষ্য ছিল।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রুশ হামলার আশঙ্কায় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে কূটনৈতিক ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়। আর যে ট্রেনটি হামলার শিকার হয়, সেটির যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হামলার মাত্র ১৫ মিনিট আগে।

হামলার সময় ইয়াহোদিন স্টেশনে থাকা অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসও। তবে তিনিও অক্ষত রয়েছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

  বিষয়:   ইউক্রেন  বরিস জনসন  হামলা  ড্রোন 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত