ইয়েমেনে শিক্ষা অনিশ্চয়তায় ১ লাখ ৩৭ হাজার শিক্ষার্থী

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ইয়েমেনে চলমান সংঘাতে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তায় ও মারাত্মক বিঘ্নিত

2026-09-15T12:47:00+06:00
2026-09-15T12:47:19+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইয়েমেনে শিক্ষা অনিশ্চয়তায় ১ লাখ ৩৭ হাজার শিক্ষার্থী
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ১২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ইয়েমেনে চলমান সংঘাতে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তায় ও মারাত্মক বিঘ্নিত হচ্ছে বলে সতর্ক করেছে। 

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ২০টি শিশুবান্ধব স্থান ও অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণসহ সুরক্ষামূলক সেবা প্রদান শুরু করেছে সংস্থাটির জরুরি সহায়তা দল।

ইউনিসেফ এক বার্তায় উল্লেখ করে, ‘সংঘাতের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া কোনোভাবেই উচিত নয়।’

শুক্রবারের তথ্যানুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ এবং পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের ফলে বহু পরিবার নিজ ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ইউনিসেফ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সঙ্গে যৌথভাবে বাস্তুচ্যুত হওয়া ১৪ হাজারের বেশি মানুষকে জরুরি সহায়তা প্রদান করছে।

কয়েক বছরের আপেক্ষিক শান্তির পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক সংঘাত ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও একাধিক প্রদেশ দখল করে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় এবং ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সমর্থন জানাতে সেখানে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সূত্র: আনাদোলু এজেন্সি
  বিষয়:   ইয়েমেন  শিশু  জাতিসংঘ 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত