এমবাপের চেয়ে আমি ব্যালন ডি’অর জয়ের বেশি যোগ্য: ইয়ামাল

যাযাদি অনলাইন

খেলা

মুভিস্টারের অনুষ্ঠান ইউনিভার্সো ভালদানো-র সঙ্গে কথা বলেছেন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ীর এই সাক্ষাৎকার আগামী শুক্রবার প্রকাশ করা হবে। তার আগেই

2026-09-14T11:16:41+06:00
2026-09-14T11:22:32+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
এমবাপের চেয়ে আমি ব্যালন ডি’অর জয়ের বেশি যোগ্য: ইয়ামাল
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১১:২২ এএম 
ইয়ামাল
মুভিস্টারের অনুষ্ঠান ইউনিভার্সো ভালদানো-র সঙ্গে কথা বলেছেন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ীর এই সাক্ষাৎকার আগামী শুক্রবার প্রকাশ করা হবে। তার আগেই এর কিছু অংশ প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয়েছে। সেখানেই তিনি জানিয়েছেন, ব্যালন ডি’অর জয়ের জন্য কে যোগ্য সেটা এখন তার কাছে সম্ভবত আরও বেশি পরিষ্কার।

সংবাদপত্র স্পোর্ট ইয়ামালের মন্তব্য প্রকাশ করেছে, ‘আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্ব সেরা। কিন্তু এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’ স্পেনের বিশ্বকাপ জয়ী এই কিশোর তারকার চোখে দুই বিশ্বসেরা কে? উত্তর এড়িয়ে যানিনি তিনি, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে।’

কয়েকদিন আগে এমবাপেও নিজেকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে ঘোষণা করেন। তিনি বলেছিলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে ব্যালন ডি’অর পুরস্কারটি ভিন্ন কোনো খেলোয়াড়কে দেওয়া উচিত। অবশ্যই এর একটি দলীয় দিকও আছে, যা গুরুত্বপূর্ণ, কারণ ফুটবল একটি দলীয় খেলা। কিন্তু এটি একটি ব্যক্তিগত পুরস্কার।’

এর আগে একবার নিজেকে ব্যালন ডি’অর প্রাপ্য দাবি করায় এমবাপের সমালোচনা করেছেন কেউ কেউ। তা সত্ত্বেও সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একইসঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।’

ল্যান্ডের রাজধানী লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এবার লন্ডনে এই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

সাধারণত ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যকেও ব্যালন ডি’অর জয়ের মাপকাঠি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে ইয়ামালই এমবাপের চেয়ে বেশি এগিয়ে থাকবেন। দুজনের পায়েই গোল দেখা যাচ্ছে, কিন্তু বিশ্বকাপে এমবাপের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন এবং চ্যাম্পিয়নও হয়েছিল।
  বিষয়:   খেলা  ফুটবল  ইয়ামাল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত