নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ : আনচেলত্তি

যাযাদি অনলাইন

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ব্রাজিল হারতেই অবসরের ঘোষণা দেন নেইমার। ব্রাজিলের গ্লোবো টিভিকে আবেগঘন এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি বলেন,

2026-09-14T20:11:19+06:00
2026-09-14T20:11:19+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ : আনচেলত্তি
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পিএম  
সংগৃহীত ছবি
বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ব্রাজিল হারতেই অবসরের ঘোষণা দেন নেইমার। ব্রাজিলের গ্লোবো টিভিকে আবেগঘন এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে।

এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’

নিউ ইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল।

সেই মাঠেই অবসর নেওয়ার পরেও অনেকে মনে করছিল বিশ্বকাপে দেখা না গেলেও ব্রাজিলের হয়ে হয়তো আর কিছুদিন দেখা যেতে পারে তাকে। অন্তত শেষ ম্যাচটা তিনি খেলবেন। তাছাড়া তার বাবা নেইমার সিনিয়রের কথাতেও ইঙ্গিত ছিল সিদ্ধান্ত হয়তো বদলাতে পারেন সান্তোসের ফরোয়ার্ড। 

তবে সেটা আর সত্যি হচ্ছে না।

নেইমারের অধ্যায় শেষ বলে এবার জানিয়েছেন কার্লো আনচেলত্তি। বার্সেলোনা-পিএসজির সাবেক স্ট্রাইকারের কোনো রিপ্লেস নেই বলে জানান ব্রাজিলের কোচ। সিএনএন ইস্পোর্টসকে তিনি বলেছেন, ‘যোগ্যতার কারণে সেখানে (২০২৬ বিশ্বকাপে) তার জায়গা প্রাপ্যই ছিল। নেইমার ইতিমধ্যেই নিশ্চিত করেছে জাতীয় দলে ফিরতে চান না আর। নেইমারের রিপ্লেস অসম্ভব, কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভার অধিকারী।

এক কথায়, তার বিকল্প নেই।’

দীর্ঘ পরিকল্পনা করে ব্রাজিলকে সাজাতে চান আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের প্রাধান্য দিতে চান ইতালিয়ান কোচ। তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া দরকার। এই মুহূর্তে এমন তরুণ খেলোয়াড়দের ওপর জোর দিতে হবে যারা আগামীর তারকা—বিশেষ করে ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে জন্মানো খেলোয়াড়রা। এ ছাড়া ২০০৮ সালে জন্মানো বেশ কিছু দারুণ যোগ্যতাসম্পন্ন তরুণ খেলোয়াড় রয়েছে, যারা এখনো খেলছে না, কিন্তু খেলার মতো ক্ষমতা তাদের আছে। তাদের বয়স বিবেচনা করে এবং সেটাকে সম্মান জানিয়ে এখনই তাদের দিকে নজর দেওয়ার সঠিক সময়। এটা সত্যি একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও চমৎকার খেলতে পারেন, তবে এখন তরুণদের প্রাধান্য দেওয়ার সময় এসেছে।’
খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত