দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে এমপি আনোয়ারুল হক

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।বুধবার

2026-10-21T22:15:20+06:00
2026-10-21T22:15:20+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে এমপি আনোয়ারুল হক
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:১৫ পিএম  
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে আগমনী সংঘের উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
 করেন তিনি। 

এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজার আয়োজক ও উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় জেলা বিএনপির নেতারা ও দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
  বিষয়:   দুর্গোৎসব  সম্প্রীতি  এমপি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত