রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

রিপনা মিয়া, ​রূপগঞ্জ

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’ আবাসন প্রকল্পের কর্মকর্তাদের বিরুদ্ধে এক ব্যক্তির ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ

2026-10-21T22:20:54+06:00
2026-10-21T22:20:54+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি
রিপনা মিয়া, ​রূপগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:২০ পিএম  
‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’ আবাসন প্রকল্প
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’ আবাসন প্রকল্পের কর্মকর্তাদের বিরুদ্ধে এক ব্যক্তির ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আমির হোসেন (৫২) বাদী হয়ে ২১ অক্টোবর রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৪৬৫) দায়ের করেছেন।  

​অভিযুক্তরা হলেন— ওয়েলকেয়ার গ্রীনসিটি আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক  মোস্তাফিজুর রহমান (৫৬), এসিস্টেন্ট ম্যানেজার শামীম হোসেন সোহাগ (৩৮) এবং সাইট অফিস কর্মকর্তা মো. হোসেন (৪৫)। 
 
​জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোহাম্মদ আমির হোসেন রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজাস্থিত আরএস ১০১৫ ও ১০১৭ দাগে ২৩ শতাংশ সম্পত্তি ক্রয় করে বালু ভরাট ও স্থাপনা নির্মাণ করেন। অভিযোগ অনুযায়ী, বিগত সময়ে অভিযুক্তরা অবৈধ পেশিশক্তির বলে তার জমি ও নির্মিত স্থাপনা জোরপূর্বক দখল করে নেয় এবং জমি উদ্ধারের চেষ্টা করলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে।  

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর সকালে বাদী তার জমি ও স্থাপনা পরিদর্শনে গেলে ৩ নম্বর বিবাদী হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমি দখলের উদ্দেশ্যে পুনরায় এলে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভুক্তভোগী ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে মারাত্মক আশঙ্কাবোধ করছেন বলে থানায় দায়ের করা আবেদনে জানান।  

​এ বিষয়ে রূপগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, লিখিত আবেদনের প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্তি করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  বিষয়:   রূপগঞ্জ  জমি দখল  প্রাণনাশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত