প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ এএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৪:২২ পিএম
সংগৃহীত ছবি দেশের বাজারে প্রায় প্রতিদিনই ওঠানামা করছে সোনার দাম। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম সমন্বয় করায় সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে এ মূল্য সমন্বয় করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।