১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ১৩ দিনে

যাযাদি অনলাইন

অর্থনীতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে ১৪২ কোটি ৭০

2026-09-14T22:41:38+06:00
2026-09-14T22:41:38+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ১৩ দিনে
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম  
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২৭ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩০৬ মিলিয়ন ডলার। সে হিসাবে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭২৫ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।

  বিষয়:   রেমিট্যান্স 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত