ব্যাংককে আইএমএফ–বিশ্বব্যাংকের সম্মেলন ঋণনীতি ও বৈষম্যে বিক্ষোভ

উমর ফারুক , ব্যাংকক (থাইল্যান্ড) থেকে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত দুদিন ধরে বিক্ষোভ করেছেন বিভিন্ন নাগরিক,

2026-10-16T10:59:32+06:00
2026-10-16T10:59:32+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ব্যাংককে আইএমএফ–বিশ্বব্যাংকের সম্মেলন ঋণনীতি ও বৈষম্যে বিক্ষোভ
উমর ফারুক , ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ এএম  
ছবি-যাযাদি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত দুদিন ধরে বিক্ষোভ করেছেন বিভিন্ন নাগরিক, কৃষক, শ্রমিক ও পরিবেশ অধিকার সংগঠনের কর্মীরা।

ঋণনীতি, অর্থনৈতিক বৈষম্য, উন্নয়ন প্রকল্পের প্রভাব এবং নীতিনির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণের দাবিতে তাঁরা সম্মেলনস্থলের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকে দিলে সম্মেলনকেন্দ্রের আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়কগুলো দিয়ে সম্মেলনকেন্দ্রে যাবার সময় এই বিক্ষোভ দেখা যায়।

ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা চলাকালে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও উন্নয়ননীতির সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বার্থ যথেষ্ট গুরুত্ব পায় না। এসব সিদ্ধান্তের আর্থিক ও সামাজিক প্রভাব শেষ পর্যন্ত কৃষক, শ্রমিক, নিম্ন আয়ের মানুষ এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর পড়ে।
  বিষয়:   ব্যাংকক  আইএমএফ  বৈষম্য 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত