শীতের বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

যাযাদি অনলাইন

জাতীয়

পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে।বাংলাদেশ

2026-10-16T12:55:58+06:00
2026-10-16T12:55:58+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
শীতের বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম  
সংগৃহীত ছবি
পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, শীত পুরোপুরি জেঁকে বসতে পৌষ মাসের অপেক্ষা করতে হলেও অগ্রাহায়ণের মাঝামাঝিতেই শীতের আমেজ বেশ ভালোভাবে টের পাওয়া যাবে এবার। অর্থাৎ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হতে পারে। এ সময় থেকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। ডিসেম্বরে গিয়ে শীত ছড়িয়ে পড়তে পারে দেশজুড়ে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) এমন তথ্য দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি বা হেমন্তের প্রান্তিক পর্যায়ে হালকা হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পরবে। এছাড়াও এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি কম থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।
  বিষয়:   শীত  আবহাওয়া  বার্তা 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত