শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে পারভেজ প্রিন্স (২১) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা

2026-10-15T21:02:51+06:00
2026-10-15T21:02:51+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:০২ পিএম  
ছবি: যাযাদি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে পারভেজ প্রিন্স (২১) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স ওই গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।

কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা ও অবৈধ মজুদ ঠেকাতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। এ সময় মেসার্স পারভেজ প্রিন্সের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করা ৮ বস্তা টিএসপি ও ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। সার মজুদের অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে কারাদণ্ড ও জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. উম্মে সালমা রুমা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জ  অবৈধ সার  ভ্রাম্যমাণ আদালত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত