গ্রামীণ নারী দিবসের মেলায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব

যাযাদি রিপোর্ট

সারাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে অনুষ্ঠিত

2026-10-15T20:33:17+06:00
2026-10-15T20:33:17+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গ্রামীণ নারী দিবসের মেলায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ পিএম  
ছবি: যাযাদি
জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মেলা। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত এ মেলায় নারী কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য, হস্ত ও কুটিরশিল্পের সামগ্রী, দেশীয় খাবার এবং পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তি প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রামপাল উপজেলার ফয়লা বাজারে অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এ মেলার আয়োজন করে। ‘জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন, টেকসই গ্রামীণ অর্থনীতির প্রাণ’ স্লোগানে আয়োজিত মেলার উদ্বোধন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারী কৃষকদের উৎপাদন ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতেও ভূমিকা রাখবে।

উজলকুড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইআরভির ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট অ্যাকসেস (সিআরএফএমএ) প্রকল্পের সমন্বয়কারী সৌরভ ভদ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য মো. আক্তার মোড়ল, ইউনিয়ন পরিষদের নারী সদস্য আসমা বেগম এবং সিআরএফএমএ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলমুজ্জামান ও জান্নাতুল ফেরদৌস।

মেলার বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয় মৌসুমি শাকসবজি, দেশীয় ফল, পিঠাপুলি, নকশিকাথা, কুশিকাটার সামগ্রী, বেতের তৈরি ল্যাম্পশেড, ঝুড়ি, ধামা, ফুলদানি, বাঁশের কুলা ও পুঁতির ব্যাগ। এসব পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে গ্রামীণ নারীদের সৃজনশীলতা, দক্ষতা এবং আয়বর্ধক কর্মকাণ্ডের সম্ভাবনা তুলে ধরা হয়।

মেলার অন্যতম আকর্ষণ ছিল জলবায়ু সহনশীল কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর প্রযুক্তির প্রদর্শনী। সিআরএফএমএ প্রকল্পের স্টলে নারী কৃষকদের ব্যবহারের জন্য সহায়তাপ্রাপ্ত সৌরচালিত সেচপাম্প, সৌরবিদ্যুৎচালিত ডিম ফোটানোর ইনকিউবেটর, বিভিন্ন ধরনের শাকসবজি, দেশীয় ফল ও ভার্মি কম্পোস্ট সার প্রদর্শন করা হয়। পাশাপাশি আইআরভির বিভিন্ন প্রকাশনাও তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, এসব প্রযুক্তির ব্যবহার কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, মাটির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব উৎপাদনে সহায়ক হতে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলা এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ ও বাজারসংযোগ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ নারীদের আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
  বিষয়:   গ্রামীণ নারী দিবস  রামপাল  নারী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত