চা বাগানের ২০৩ পূজামণ্ডপে সায়হামের অনুদান

চুনারুঘাট প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা বাগানসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-চার আসনের

2026-10-15T19:13:06+06:00
2026-10-15T19:13:06+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চা বাগানের ২০৩ পূজামণ্ডপে সায়হামের অনুদান
চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম  
ছবি: যাযাদি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা বাগানসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-চার আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। পূজার আনন্দ ভাগাভাগি করতে তার সঙ্গে ছিলেন সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। এ বছর সায়হাম নিজস্ব তহবিল থেকে চা বাগানসহ ২০৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার তারা বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চা শ্রমিকদের খোজখবর নেন। পূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়িও বিতরণ করা হয়েছে।

সায়হাম কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্কের ধারাবাহিকতায় চা শ্রমিকদের দুর্গাপূজার আনন্দে অংশীদার হতে এ সহায়তা দেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নির্বাচনী এলাকায় অবস্থান করে পূজা উপলক্ষে বিভিন্ন সভা, শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাঁর ও পরিবারের সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

চা শ্রমিক নেতা দীপক কর্মকার বলেন, চা বাগানের শ্রমিকেরা প্রতিবছর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করেন। এ বছর সরকারি অনুদানের পাশাপাশি সায়হাম কোম্পানি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দিয়েছে। এতে শ্রমিকদের আনন্দ বেড়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার উৎসব চলছে।

তেলিয়াপাড়া চা বাগানের বাসিন্দা হেমন্ত পান বলেন, পূজা উপলক্ষে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও তার ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তারা বাগানে এসে শ্রমিকদের খোঁজখবর নিচ্ছেন এবং কারও সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করছেন।

চা বাগানগুলোতে পূজা ঘিরে সাজসজ্জা ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিজয়া দশমী পর্যন্ত এ আনন্দ অব্যাহত থাকবে। স্থানীয়দের আশা, ধর্মীয় উৎসব উপলক্ষে সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের এ উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে।
  বিষয়:   দুর্গাপূজা  চা বাগান  হবিগঞ্জ  সৈয়দ মো. ফয়সল  সায়হাম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত