চৌগাছায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক যুগল নিহত

চৌগাছা প্রতিনিধি

সারাদেশ

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হাসান (২২) ও মিথিলা খাতুন (১৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের

2026-10-15T20:25:31+06:00
2026-10-15T20:25:31+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চৌগাছায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক যুগল নিহত
চৌগাছা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম  
প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হাসান (২২) ও মিথিলা খাতুন (১৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী এলাকার টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অয়ন হাসানের সঙ্গে মোটরসাইকেলে করে আড়ারদাহ ক্যাফের দিকে যাচ্ছিলেন মিথিলা খাতুন। পথে টালিখোলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অয়ন নিহত হন। গুরুতর আহত হন মিথিলা।

স্থানীয়রা মিথিলাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অয়ন হাসান ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন চৌগাছা পৌর শহরের বাকপাড়ার নাজমুল হোসেনের মেয়ে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
  বিষয়:   চৌগাছা  যশোর  সড়ক দুর্ঘটনা  সংঘর্ষ  নিহত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত