খান সাইফুলের চিকিৎসার খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে ডা. বিটু

যাযাদি রিপোর্ট

সারাদেশ

প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অসুস্থ খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা

2026-10-15T19:06:54+06:00
2026-10-15T19:06:54+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খান সাইফুলের চিকিৎসার খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে ডা. বিটু
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম  
ছবি: যাযাদি
প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অসুস্থ খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধান মন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি খান সাইফুলের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু সাইফুলের চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় পরবর্তী চিকিৎসা পরিকল্পনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

নিজের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল। একই সঙ্গে তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের অসুস্থতার বিষয়টি সামনে আসে। এরপর থেকে ডা. মনোয়ারুল কাদির বিটু তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোজখবর রাখছেন এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো তদারকি করছেন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ মেডিকেল বোর্ডের সদস্য, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা।
  বিষয়:   খান সাইফুল  ডা. বিটু  তারেক রহমান  নিউরোসায়েন্স হাসপাতাল  চিকিৎসা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত