মা ইলিশ রক্ষায় পদ্মায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লৌহজং প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ

2026-10-15T18:50:08+06:00
2026-10-15T18:50:08+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মা ইলিশ রক্ষায় পদ্মায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
লৌহজং প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম  
ছবি: যাযাদি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় শাহীন শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল তিন টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে জব্দ করা জালে কোনো মাছ পাওয়া যায়নি।

অবৈধ জাল ব্যবহার ও ইলিশ নিধনের অপচেষ্টার অভিযোগে আটক শাহীন শেখকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার এবং ইলিশ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে।
  বিষয়:   মুন্সিগঞ্জ  লৌহজং  পদ্মা নদী  মা ইলিশ  কারেন্ট জাল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত