রাজস্থলীতে কাল থেকে শুরু দুর্গাপূজা, ৫ মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর উপজেলার মোট ৪

2026-10-15T16:21:27+06:00
2026-10-15T16:21:27+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজস্থলীতে কাল থেকে শুরু দুর্গাপূজা, ৫ মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম  
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আগামীকাল শুক্রবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ বছর উপজেলার  মোট ৪ টি এবং পারিবারিক ১ টি মোট পাঁচ টি  পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইউছুফ হাসান  বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার ৫টি পূজামণ্ডপে পুলিশ এবং পুরুষ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরাও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।উপজেলা বিএনপির উদ্যােগে সার্বক্ষনিক পর্যবেক্ষক কমিটিও গঠন করা হয়েছে।  উপজেলার প্রতিটি মন্দিরে  সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা প্রয়োজন।

 রাজস্থলী সাব জোন  অধিনায়ক   মেজর হাফিজ আহম্মদ সৈকত  বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা  সদস্যরা আজ হতে  সার্বক্ষণিক টহলে থাকবেন।

রাজস্থলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন  এবং চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

রাজস্থলী  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  সাবেকুর নাহার  বলেন, প্রতিটি পূজামণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক  জিকু কুমার দে  বলেন, গত বছর উপজেলায় ৪ মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছিল। এ বছর মণ্ডপের সংখ্যা  ১ বেড়ে দাঁড়িয়েছে ৫ টিতে।

যে ৫টি মণ্ডপে পূজা হবে

এ বছর  রাজস্থলী  উপজেলার পূজামণ্ডপগুলো হলো—রাজস্থলী  বাজারের শ্রী শ্রী হরি মন্দির; বাঙ্গালহালিয়া বাজার  এলাকার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির, ছাগল খাইয়া  সার্বজনীন কৃষ্ণ মন্দির; কুতুরিয়া পাড়া শিব মন্দির ও কুতুরিয়া পাড়া পারিবারিক পুজা মন্ডপ।

পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও বিজয়া দশমীতে আগামী ২১ অক্টোবর  কর্ণফুলী নদীতে নৌ র‍্যালির মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। অপর দিকে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিনেশ্বর কালিমন্দির বাজার পুকুরে ও রাজস্থলী বাজার হরিমন্দির বাজার পুকুরে বিসর্জন দেওয়া হবে। 
  বিষয়:   রাজস্থলী  দুর্গাপূজা  ব্যাপক  প্রস্তুতি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত