ধর্মপাশার "বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে" অভিভাবক সমাবেশ

ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে

2026-10-15T16:19:45+06:00
2026-10-15T16:19:45+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ধর্মপাশার "বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে" অভিভাবক সমাবেশ
ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার "বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে" শিক্ষার মানোন্নয়নের লক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বৃহস্পতিবার  (১৫ সেপ্টেম্বর) দুপুরে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয়ের সভাকক্ষে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান  শিক্ষক মো, নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের  এডহক কমিটির সভাপতি সভাপতি জুলফিকার আলী ভুট্টোর, অভিভাবক সদস্য সাংবাদিক মো,  মিঠু মিয়া, শিক্ষক প্রতিনিধি আব্দুল সালাম চৌধুরী      প্রমূখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকগণের সার্বক্ষনিক ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখা, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ সাধনে অভিভাবকদের পরামর্শ প্রদানসহ বাড়িতে সন্তানের পড়াশোনার খবরা-খবর রাখার ব্যাপারে অভিভাবকগণের ভুমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন বক্তারা ।
  বিষয়:   ধর্মপাশা  বাদশাগঞ্জ  অভিভাবক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত