নোয়াখালীতে পল্লী উদ্যোক্তা নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

সারাদেশ

নোয়াখালীতে পল্লী উদ্যোক্তা নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ব্লক

2026-10-15T16:17:55+06:00
2026-10-15T16:17:55+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নোয়াখালীতে পল্লী উদ্যোক্তা নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:১৭ পিএম  
নোয়াখালীতে পল্লী উদ্যোক্তা নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ব্লক ও বাটিক বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম বিভাগের ৩০ জন নারী উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশ নেন।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বিআরডিবির মহাপরিচালক একেএম তারেক।

বিআরডিবি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্মপরিচালক মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির ইরেসপো প্রকল্পের পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম।

আয়োজকেরা জানান, নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি ও পারিবারিক সচ্ছলতা অর্জনে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
  বিষয়:   নোয়াখালী  পল্লী উদ্যোক্তা  নারী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত