গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর ,আহত ২ পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জগোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাঁধা দেয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ

2026-10-24T16:52:56+06:00
2026-10-24T16:52:56+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর ,আহত ২ পুলিশ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম  
ছবি-যাযাদি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ 

গোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাঁধা দেয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বুড়িমার গাছতলা নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মিরা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল দেয়। এ সময় টহল পুলিশের একটি দল ওই মিছিলে বাঁধা দিতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য এসময় আহত হন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

  বিষয়:   গোপালগঞ্জ  ছাত্রলীগ  পুলিশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত