রোগীদের শতভাগ সরকারি সেবাসহ ১৫১ শয্যা হাসপাতাল করার আশ্বাস

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

কোন পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত

2026-10-24T13:29:49+06:00
2026-10-24T13:29:49+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
তারাকান্দা হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী
রোগীদের শতভাগ সরকারি সেবাসহ ১৫১ শয্যা হাসপাতাল করার আশ্বাস
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৯ পিএম  
ছবি-যাযাদি
কোন পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। 
 
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় তারাকান্দা হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং হাসপাতালে যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলা বন্ধে করা হুঁশিয়ারি দেন। 

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে জরুরি বিভাগ ও বহিবিভাগ(আউটডোর) সরে জমিনে ঘুরে দেখেন এবং ইনডোর খোলার কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি সেখানে চিকিৎসাধীন রোগী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসা সেবা ও সরকারি ওষুধ সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা তা তদারকি করেন। 

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন,"সরকারি হাসপাতালে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে কোন ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। রোগীদের হাসপাতালে ভেতরের পর্যাপ্ত ওষুধ, স্যালাইন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সুবিধা নিশ্চিত করতে হবে। 

উপজেলা পর্যায়ে সেবার পরিধি বাড়ানোর বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন,গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা  ও লজিস্টিক সাপোর্ট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবংকমিউনিটি ক্লিনিক বলে কোন নাম থাকবে না। আমরা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার করবো। উপজেলা হাসপাতাল গুলোকে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল করবো। আগামীকাল মিটিং করে এখানে ইনডোর চালু নেই, ইনডোর চালু করবো।

 তিনি আরো বলেন,ফ্যাসিস্ট সরকারের ১৭ টি বছর কোন লোক বল নিয়োগ দেওয়া হয়নি। ১৭টি বছর শুধু স্বাস্থ্য খাতে লুটপাট ও চুরি করা হয়েছে। স্বাস্থ্য খাতের পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ দুই বছরের মাঝে উপজেলা হাসপাতাল গুলোতে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি সহ প্রসূতি মায়েদের জন্য ২০ সিটের বরাদ্দ করা হবে। 

একই সাথে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার করা নির্দেশনা দিয়ে তিনি বলেন,যারা দায়িত্ব পালনে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।  

পরিদর্শনের সময় ময়মনসিংহ সিভিল সার্জন মো: ফখরুল হাসান চৌধুরী, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিনিধি এবং হাসপাতালে চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   তারাকান্দা  হাসপাতাল  স্বাস্থ্যমন্ত্রী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত