প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৮ পিএম
ছবি-যাযাদি মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু, নৌপুলিশের ইনচার্জ মো. মালেক খসরু খান ও কোস্ট গার্ডের সদস্যরা সহযোগিতা করেন।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ জেলেকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।