প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৫ পিএম
ছবি-যাযাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি এবং স্বপ্নধারা শিল্পী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে "স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড'২০২৫" প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২২ অক্টোবর(২০২৬) বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে মানবাধিকার, আইন, সমাজ সেবা, সংগীত ও সংস্কৃতি বিষয়ে সফল ব্যক্তিদের "স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড'২০২৫" প্রদান করা হয়।এ বছর এ্যাওয়ার্ড প্রদান করা দেশবরেণ্য সংগীত শিল্পী রফিকুল আলম, শিহাব রিফাত আলম, সুলতানা চৌধুরী, শিল্পী আগুন, সার্জেন্ট অবঃ শেখ ফরিদ, চট্টগ্রামের মানবাধিকারকর্মী ও আইনজীবী এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন ও সমাজ সেবায় ওয়াসি উদ্দিন আনছারী কে।
বিপিএমবিএস এর চেয়ারম্যান ইবরাহিম পাটোয়ারীর সভাপতিত্বে ও স্বপ্নধারার চেয়ারম্যান নার্গিস আক্তার নীলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান এম.পি।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এবিএম ইমরান ও চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আবদুল আজিজ। অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পী, কবি, গীতিকার, সংগঠক, মানবাধিকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা এবং এ্যাওয়ার্ড বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।