প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পিএম
সংগৃহীত ছবিআগামী মাস নভেম্বরের শুরুতেই তিন দিনের ছুটি পেতে পাবে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে।
গতকাল বুধবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষেও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
তালিকা অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববার (৮ নভেম্বর) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা পালিত হবে। এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র, শনি ও রোববার টানা তিন দিন বন্ধ থাকতে পারে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ।
বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি ভিন্ন হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি। ফলে এসব প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।