প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ এএম
বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 'BUP International Model United Nations Conference 2026 (BUPIMUN 2026)' বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ১৫ থেকে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত 'BUP International Model United Nations Conference 2026 (BUPIMUN 2026)' শিরোনামে একটি সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ১৭ অক্টোবর ২০২৬ তারিখে বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (ঋঝঝঝ) এবং বিইউপি গেøাবাল অ্যাফেয়ার্স কাউন্সিল এর তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইটচ গটঘ-এর মূল উদ্দেশ্য বৈশিক ক‚টনৈতিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সংযোগ তৈরী করা। এ সম্মেলনে ৪০ জন নির্বাহী বোর্ড সদস্য (বিচারক) এবং বিইউপি ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৪৭ জন শিক্ষার্থী এবং প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
জাতিসংঘের কার্যক্রমের অনুকরণে পরিচালিত তিন দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষার্থীরা নেতৃত্ব, আলোচনার দক্ষতা এবং বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির সুযোগ পায়। অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।