প্রধান মন্ত্রীর হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

2026-10-18T14:36:07+06:00
2026-10-18T14:36:07+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
প্রধান মন্ত্রীর হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন
রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম  
ছবি: যাযাদি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন। ক্রীড়া উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

গত ১৭ অক্টোবর বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নার্গিস খাতুন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১১ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-০১ শাখা থেকে পাঠানো এক চিঠিতে নার্গিস খাতুনকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করার বিষয়টি জানানো হয়। তিনি ‘ক্রীড়া উন্নয়ন’ ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করেন। পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে নার্গিস খাতুন বলেন, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬-এর ক্রীড়া উন্নয়ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের।

এ উদ্যোগ গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
নার্গিস খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত একমাত্র প্রার্থী। বর্তমানে তিনি রাকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন।
  বিষয়:   ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড  রাকসু  নারী ফুটবল দল 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত