প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ এএম
ছবি- যাযাদি চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উপজেলার কেরানীহাটস্থ একটি রেস্টুরেন্টে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া'র সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী, জেলা সহ-সভাপতি প্রদীপ দাশ, সাতকানিয়া পূজা উদযাপন কমিটির আহবায়ক রাজীব কুমার ধর, লোহাগাড়া উপজেলা সদস্য সচিব ও চট্টগ্রাম-১৫ সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ দাশ, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব রাজীব নন্দী, লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি রাজু ধর রাজ, সাতকানিয়া পূজা উদযাপন কমিটির সদস্য উত্তম দাশ, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌরসভার নায়েবে আমীর মুহাম্মদ শাহ আলম, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, উত্তর সাতকানিয়া থানা সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালেক, শাহাদাত হোসাইন ও অধ্যক্ষ হোসাইন আল হিশাম জাবেদ প্রমূখ।
জেলা আমীর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও দেশপ্রেমিক দল হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলায় ও পৌরসভায় দুর্গাপূজা উদযাপনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। নিজেদের যে কোন প্রয়োজনে জামায়াত ও ছাত্রশিবিরসহ আলেম ওলামাদের কাছে পেয়েছেন জানিয়ে এই সম্প্রীতি যেকোনো মূল্যে বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।