শেরপুরের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি

সারাদেশ

শেরপুর জেলার তিন আসনের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার আলম ট্রের্ডাসের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানকে নিকে বিতর্ক ও মিথ্যা অপবাদের অভিযোগ উঠেছে

2026-10-17T19:47:27+06:00
2026-10-17T19:47:27+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শেরপুরের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক
ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম  
ছবি-যাযাদি
শেরপুর জেলার তিন আসনের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার আলম ট্রের্ডাসের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানকে নিকে বিতর্ক ও মিথ্যা অপবাদের অভিযোগ উঠেছে । সিদ্দিকুর রহমান বৈধ কাগজ পত্র ও নিয়োগের শর্ত সাপেক্ষে সার ডিলার নিয়োগের জন্যে আবেদন করেন । তার কাগজপত্র ও শর্তগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে চুড়ান্ত ভাবে কর্তৃপক্ষ তাকে রানীশিমুল ইউনিয়নের সারের ডিলার হিসাবে নিযুক্ত করেন । দীর্ঘদিন যাবত সুনামের সাথে কীটনাশক ব্যবস্যা করে এলাকায় কৃষকের সেবা দিয়ে আসছেন । 

সারের ডিলার হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার ব্যবসায়িক ভাবে শুত্রতার জের ধরে একটি চক্র তার নিযুক্ত ডিলার সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামীলীগের তকমা ও ৫ই আগষ্টের পর হত্যার আসামী আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে । এ ব্যাপারে সার ডিলার সিদ্দিক জানান আওয়ামীলীগের আমি কোন পদে ছিলাম না কোন মিটিং মিছিলেও যাইনি । মামলা হয়েছিল তা তদন্তে আমার নাম অর্ন্তভ’ক্ত হয়নি বলে কোন মামলা নেই জানান । আমাকে ব্যবসায়িক শুত্রতার জের ধরে ডিলার না পাওয়ার বেদনায় একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত আছে । 

দোকানের ম্যানাজার জাকিউল ইসলাম জানায় আমার চাচার নামে সারের ডিলার হওয়ার ফলে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে বিতর্ক সৃষ্টি করছে যার ফলে আমাদের সন্মানের ক্ষতি হচ্ছে । আইনি মোতাবেক আমরা ডিলার নিযুক্ত হয়েছি এখানে অপবাদ দিয়ে শুত্রতা করে কোর লাভ হবে না বলে জানান ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত