কালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও ধূতি বিতরণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৩টি দুর্গা মন্দিরের পুরোহিতদের ধূতি ও মন্দির সংশ্লিষ্ট অন্যান্য নারী ও অসহায় সনাতন ধর্মাবলম্বী

2026-10-17T20:58:50+06:00
2026-10-17T20:58:50+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও ধূতি বিতরণ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম  
ছবি-যাযাদি
নড়াইলের কালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৩টি দুর্গা মন্দিরের পুরোহিতদের ধূতি ও মন্দির সংশ্লিষ্ট অন্যান্য নারী ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ী বিতরন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ী সহায়তা দেওয়া হয়। এছাড়া, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব ব্যবস্থাপনায় ১৪৩টি দুর্গা মন্দিরের পুরোহিতদের ধূতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সভাপতি হিসেবে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির  এছাড়া, বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ সমাজের গুরুত্বপূর্ণ সূধিজন উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে সামনে রেখে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের সহায়তা করতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখার ক্ষেত্রেও এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত