কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের পাচ যাত্রী নিহত

যাযাদি অনলাইন

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী

2026-10-17T19:43:04+06:00
2026-10-17T19:43:04+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের পাচ যাত্রী নিহত
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম  
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার ও রৌমারী টেকনিক্যাল কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) ও জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার অজ্ঞাত এক অটোচালক। 

এ ঘটনায় গুরুতর আহত বাদলের মেয়ে বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত চলছে।
  বিষয়:   কুড়িগ্রাম  ট্রাকচাপা  ইজিবাইক  পাচ যাত্রী নিহত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত