চৌহালীতো অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে কর্মকর্তা- শিক্ষক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

2026-10-17T17:25:43+06:00
2026-10-17T17:25:43+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
চৌহালীতো অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে কর্মকর্তা- শিক্ষক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা
চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম  
সিরাজগঞ্জের চৌহালী  উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগের  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি)  ড. চিত্রলেখা নাজনীন। 

শনিবার  (১৭ অক্টোবর ) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের রাজস্ব কর্মকর্তা নুর নাহার,রাজশাহী বিভাগীয় কার্যালয়ে কর্মরত  মাহমুদা আক্তার   । এতে সভাপতিত্ব করেন চৌহালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান শাকিল। 

মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা কার্যক্রম ব্যহত  জনবল সংকট,  সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরার পাশাপাশি উপজেলার উন্নয়নে নানা প্রস্তাব দেন।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মজিদ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ,বিএনপির সাবেক  সহ সভাপতি আলমাছ মন্ডল,চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা:  মমতাজ পারভীন,  শিক্ষক নাছির উদ্দীন, সাহেব আলী, সোহেল রানা,আলী আকবর,  আবুল কালাম আজাদ,,ফিরোজ শাহ,মনিরুজ্জামান মিলন ও শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক এবং  বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা চৌহালীর শিক্ষার মান   উন্নয়ন,  কর্মকাণ্ড আরও গতিশীল করা, মাদক নিয়ন্ত্রণ, জনসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

 অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড.চিত্রলেখা নাজনীন  স্থানীয়দের বক্তব্য শোনেন এবং তাদের উত্থাপিত সমস্যা ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে অতিরিক্ত  বিভাগীয় কমিশনার  পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ  প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করে।
  বিষয়:   চৌহালী  বিভাগীয় কমিশনার  কর্মকর্তা 


- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত