প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি-যাযাদি স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ধানমন্ডির সহযোগিতায় শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক রোগীর ছানি অপারেশনের ব্যবস্থার পাশাপাশি দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা'সেবা, চশমা ও ওষুধ দেওয়া হয়।
সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি লায়ন খন্দকার মিজানুর রহমান ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন মো:শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির নির্বাহী সম্পাদক মরতুজা খান, লায়ন আবুল বাশার, লায়ন নুরু মিয়া, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সংগঠনের সদস্য নিজামুদ্দিন, আফজাল খান, শাহ আলম, শাহিন মৃধা, শহীদুল ইসলাম মৃধা, বাকাউল ইসলাম, মাহাবুব মিয়া ও মোকলেচুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাঁদের মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের ফলে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।