আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পর্যটন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন মুতাসিম বিল্লাহ ফারুকী

মাকসুদুল আলম ভূঞা

জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতের বিনিয়োগ সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

2026-10-18T15:51:45+06:00
2026-10-18T15:51:45+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
● গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা ও দাফন      ● জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইউরোপ, ফ্রান্স-ইতালি-বেলজিয়াম-পর্তুগালে বিক্ষোভ      ● কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান      ● গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সংস্কার বাস্তবায়নে ধীরগতি ও দুর্নীতি নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ      ● ডিজিটাল সংবাদমাধ্যমের দাপটে হারাচ্ছে ছাপা পত্রিকার পাঠক      ● ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায়       
জাতীয়
আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পর্যটন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন মুতাসিম বিল্লাহ ফারুকী
মাকসুদুল আলম ভূঞা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম  
মন্টেনেগ্রোর পোডগোরিৎসায় অনুষ্ঠিত ইউরোপ-এশিয়া আন্তঃ আঞ্চলিক উচ্চপর্যায়ের পর্যটন ফোরামের বিনিয়োগ বিষয়ক সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুতাসিম বিল্লাহ ফারুকী।
বাংলাদেশের পর্যটন খাতের বিনিয়োগ সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। মন্টেনেগ্রোর রাজধানী পোডগোরিৎসায় অনুষ্ঠিত ইউরোপ-এশিয়া আন্তঃ আঞ্চলিক উচ্চপর্যায়ের পর্যটন ফোরামের বিনিয়োগ বিষয়ক সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

দৈনিক যায়যায়দিনকে মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত ফোরামের ‘ট্যুরিজম ইনভেস্টমেন্ট অ্যাট আ ক্রসরোডস’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন তিনি। এতে মন্টেনেগ্রো, মাল্টা, বুলগেরিয়া, মালদ্বীপ, আলবেনিয়া, সাইপ্রাস ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন।

ফারুকী বলেন, এ সংলাপে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন খাতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার সুযোগ পেয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্টেনেগ্রো সরকার ও জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএন ট্যুরিজম) যৌথভাবে এ ফোরামের আয়োজন করে। এতে ইউরোপ ও এশিয়ার পর্যটন খাতের নীতিনির্ধারক ও প্রতিনিধিরা অংশ নেন। ফোরামে পর্যটন খাতে দক্ষ জনশক্তি তৈরি, ডিজিটাল দক্ষতার উন্নয়ন, ভ্রমণ সহজীকরণ, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, টেকসই উন্নয়ন, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। ফোরামের কর্মসূচির অংশ হিসেবে গত ১২ অক্টোবর ‘পোডগোরিৎসা ঘোষণা’ গৃহীত হয়।
  বিষয়:   ফোরাম  পর্যটন  মতাসিম বিল্লাহ ফারুকী 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত