পূর্বধলায় মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকাদা ইউনিয়নের শুভখাই গ্রামে বুধবার (২১ অক্টোবর ২৬) সন্ধ্যায় চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধেএই স্লোগানকে

2026-10-22T14:00:47+06:00
2026-10-22T14:00:47+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পূর্বধলায় মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকাদা  ইউনিয়নের শুভখাই গ্রামে বুধবার (২১ অক্টোবর ২৬) সন্ধ্যায়  "চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে"এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুভখাই মাদক নির্মূল কমিটি (প্রতিষ্ঠাকাল: ২০২৬)* এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের  দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, শুভখাই গ্রামসহ আশপাশের এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদককে নির্মূল করতে পুলিশ-প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে শুভখাই মাদক নির্মূল কমিটির  সভাপতি: তৌফিক আহমেদ সাগর- *সহ-সভাপতি:* মোস্তাকিম বিল্লাহ, সোহেল তালুকদার, সাদ্দাম হোসেন ফকির, মো. মিজানুর রহমান
সাধারণ সম্পাদক:মো. হক মিয়াযুগ্ম সাধারণ সম্পাদক: রিফাতুল হাসান, রিয়াদুজ্জামান, রাফিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক: খোকন মিয়া,আদ্রিয়ান নাঈম উপস্হিত  ছিলেন।

আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা হুযাইফা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন ফাহিম।

এলাকাবাসী জানান, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদক নির্মূল করা সম্ভব হবে।
  বিষয়:   পূর্বধলা  মাদক  মিছিল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত