খুলনায় রাস্তায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ, রাজনৈতিক বিরোধের গুঞ্জন

খুলনা ব‌্যু‌রো

সারাদেশ

খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে মোঃ তুষার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর

2026-10-22T14:11:54+06:00
2026-10-22T14:11:54+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনায় রাস্তায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ, রাজনৈতিক বিরোধের গুঞ্জন
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:১১ পিএম  
প্রতীকী ছবি
খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে মোঃ তুষার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 ঘটনাস্থলে মরদেহের পাশে কালো রঙের নম্বরপ্লেটবিহীন একটি আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের দাবি, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

 এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। তবে এসব তথ্যের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বলে ধারণা করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক না কেন, তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং জড়িতদের পরিচয় জানতে তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।




  বিষয়:   রাস্তা  ‍গুলিবিদ্ধ  রাজনৈতিক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত