প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি-যাযাদি 'শিক্ষকদের সৃজনশীল কর্ম গড়বে ভবিষ্যৎ প্রজন্ম' এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে শিক্ষকদে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পঞ্চগড় প্রাইমারি ট্রেইনিং ইনিস্টিটিউট-পিটিআই হলরুমে ফেসবুক গ্রুপ শিক্ষকের কলামের আয়োজনে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের আটটি বিভাগের ৩১টি জেলার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।
মূলত শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়ানো পারস্পরিক বোঝাপড়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষা প্রদানে ভূমিকা রাখতেই এই মিলন মেলার আয়োজন বলছেন শিক্ষকরা। মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যানদের মধ্যে শিক্ষকের কলাম ফেসবুক গ্রুপের কর্নধার নওগাঁ জেলার শিক্ষক শরিফুল ইসলাম, পঞ্চগড় পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. লুৎফুল হায়দার আল মাসুম, শিক্ষা বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ তালুকদারসহ সংশ্লিস্টরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষকের এই গ্রুপটিতে ৩ শতাধিক সদস্য রয়েছে। করোনাকালীন আমাদের মিল বন্ধন হয় কারণ এই গ্রুপে কন্টেন্ট তৈরি করে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়েছে। আমাদের সারা বাংলাদেশের শিক্ষকদের মিলন হয়েছে এই গ্রুপে। আমরা শিক্ষকরা সময়মত ক্লাস সহ নানা বিষয়ে ব্যস্ত থাকি। তারপরও আমরা এই গ্রুপ আমাদের মতামত তুলে ধরার একটি প্লাটফর্ম। বিভিন্ন জেলার আইসিটি শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষা ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মেলাতে এবং শিক্ষকদের পাঠদানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের ব্যবহার সহায়ক ভূমিকা পালন করছে। যদিও কিছু নেতিবাচক ভূমিকা রয়েছে তবে আমাদের জানতে হবে কিভাবে এআইকে ব্যবহার করে পাঠদান করা যায়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আসলে দেশের শিক্ষকদের একটি বড় প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এরকম বড় একটি প্লাটফর্মে যুক্ত হয়ে আমি আনন্দিত শিক্ষকের কলামের এই ফেসবুক গ্রুপের মাধ্যমে শিক্ষকরা দেশের জন্য কাজ করতে সহায়ক হবে। আমি এই গ্রুপের সকল কার্যক্রমকে স্বাগত জানাই এবং শিক্ষকের কলাম গ্রুপের সর্বাঙ্গিন উন্নতি এবং সফলতা কামনা করছি। মিলন মেলার শুরুতে সকল শিক্ষকরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিকেলে পিটিআইতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের অংশগ্রহণে গান-কবিতা আবৃত্তির আসর বসে