প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম
ছবি-যাযাদি বাংলাদেশ ভারত সীমান্তের ফেনী নদীতে দেবী দুর্গার প্রতিমা অশ্রুশিক্ত বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে খাগড়াছড়ির রামগড়ের দুর্গোৎসব।বুধবার বিজয়া দশমীর দিনে সকাল বেলা মন্ডপগুলোতে দশমীর বিহিত পূজা এবং দর্পন বিসর্জনের ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ হয়।সনাতন শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী এ বছর ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা আজ নৌকায় চড়ে বিদায় নিচ্ছেন।
এর মধ্যে পঞ্চমী হতে দশমী পর্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং আনন্দযজ্ঞকে অশ্রুসিক্ত বিদায় জানাচ্ছেন হাজারো ভক্তবৃন্দ।দুর্গা বিসর্জন এবং দেবী দুর্গার শিক্ষার বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে বুধবার( ২১ অক্টোবর)দুপুর রামগড় শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালিবাড়ী মন্ডপ হতে সারিবদ্ধভাবে একে একে বের করা হয় প্রতিমাগুলো।
দেবী দুর্গাসহ অন্যান্য দেবদেবীর প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন দুুর্গোৎসব উদযাপন কমিটি।শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক দিয়ে কয়েকটি পাড়া মহল্লা ঘুরে ফেনী নদীর বাজার ঘাট এলাকায় এসে শেষ হয়।সেখানে নেচে গেয়ে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের।এ শোভাযাত্রায় তরুন তরুনী,শিশু কিশোর ,আবাল বৃদ্ধসহ সকল বয়সের সনাতনী ভক্তবৃন্দ রংবেরংগের পোষাক পরে অংশ নেন।মনের মাধুরী দিয়ে সেজেছেন অপরুপ সাজে।
আনন্দ উল্লাস আর খোসগল্পে মেতে ওঠেন একে অপরের সাথে।তবে এতকিছুর পরও সকলের মনে ছিল বিদায়ের করুন সুর।পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চক্রবর্তী খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এ বছর দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা দিয়েছে প্রশাসন।দুর্গোৎসবকে ঘিরে বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহীনি পুলিশ ,র্যাব ,বিজিবি,আনসার,ভিডিপি ও সেচ্ছাসেবরা সর্বদা দ্বায়িত্ব পালন করেছে।দূর্ঘটনা এড়াতে সারাক্ষন প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস ও মেডিকেল টীম।
পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অবসর প্রাপ্ত শিক্ষক কমল মজুমদার সাংবাদিকদের বলেন,আমাদের এ উৎসব সম্প্রীতির আরেক নিদর্শন।এ পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গন ও আশপাশে বসানো হয়েছে তৈজসপত্র ও নিত্যপ্রয়োজেনীয় গৃহস্থলী সামগ্রীর গ্রামীণ মেলা।মেলায় আসেন হিন্দু ,মুসলিম,বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের দর্শনার্থী।তারা এক দোকান হতে আরেক দোকান ঘুরে দেখেন এবং নিজেদের পছন্দমত কেনাকাটা করেন।
যা সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত।রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন,সকল সস্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত,শান্তিপুর্ণ বসবাস এবং ধর্মীয় উৎসব পালনে সরকার তথা প্রধানমন্ত্রী এবং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য জনবান্ধব প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশনা ছিল ।দূর্গাপূজায় কোন ধরণের অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে,সনাতনী ভক্তরা তাদের নিজেস্ব সংস্কৃতি অনুযায়ী স্বাধীনভাবে উৎসব পালন করতে পারে তার জন্য উপজেলা ও পৌর বিএনপি পরিবার সবসময় খোজঁ খবর রেখেছি।নবমীর সন্ধ্যায় আমাদের এমপি মহোদয় ওয়াদুদ ভূইয়া পূজামন্ডপ পরিদর্শন করেন সার্বিক খোঁজ খবর নেন এবং সনাতনী নেতৃবৃন্দ ও পূর্ণার্থীদের সাথে মতবিনিময় করেন।