গফরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

গফরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া আক্তার (২১) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার

2026-10-22T15:25:19+06:00
2026-10-22T15:25:19+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গফরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:২৫ পিএম  
ছবি: যাযাদি
ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া আক্তার (২১) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার হাতিখলা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী কাওসার ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, নাদিয়াকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামের মৃত নূর চান মিয়ার ছেলে কাওসারের সঙ্গে লংগাইর ইউনিয়নের নামা বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের সংসারে কলহ চলছিল। নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার সন্ধ্যায় কাওসারের এক প্রতিবেশী নাদিয়ার মাকে ফোন করে তার মৃত্যুর খবর জানান। পরে নাদিয়ার স্বজনেরা স্বামীর বাড়িতে গিয়ে তার মরদেহ দেখতে পান। এর আগেই কাওসার ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে জানা গেছে।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের মা মইফুল বেগম বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।
  বিষয়:   গফরগাঁও  ময়মনসিংহ  গৃহবধূর  পুলিশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত