পঞ্চগড়ে ৯৬টি দুর্গামন্দিরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে অনুদান ও উপহার সামগ্রী বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে গত তিন দিনে পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় সদর,

2026-10-22T14:08:36+06:00
2026-10-22T14:08:36+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পঞ্চগড়ে ৯৬টি দুর্গামন্দিরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে অনুদান ও উপহার সামগ্রী বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:০৮ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে গত তিন দিনে পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার ৯৬টি দুর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।

 মন্দির পরিদর্শন ও অনুদান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। এ সময় পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারি রুবেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব, জেলা মহিলা দলের সহসভাপতি জেবুন নাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এবং পঞ্চগড় পৌর বিএনপির সদস্য সোয়েব আলী সবুজ ও হায়াতুন আলম, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
  বিষয়:   পঞ্চগড়  দুর্গামন্দির  সংসদ সদস্য 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত