সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে মানব পাচাকারীসহ ৩ জনকে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় মানব পাচাকারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।বুধবার (২১ অক্টোবর)

2026-10-22T14:03:43+06:00
2026-10-22T14:03:43+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে মানব পাচাকারীসহ ৩ জনকে আটক
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় মানব পাচাকারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলায় আরমান ছড়া নামক স্থান থেকে বাশঁতলা বিজিবির সদস্যরা আটক করে। 

বিজিবি জানায়,উপজেলার ইসলামপুর গ্রামের  স্থানীয় মানব পাচারকারী মোঃ আমির (২২),বাংলা বাজার চৌধুরী পাড়া এলাকায় বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মোঃ অনিক মিয়া(২৪) ও একই এলাকার বাসিন্দা নওশা খাঁর ছেলের আলাউদ্দিন(৫৪) অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদেরকে ভারতীয় দালালদের কাছে পাচার করছিল। পাচারকৃতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের বাসিন্দা মোঃ হযরত মিয়ার ছেলে আবুল হোসেন(৪২) ও একেই জেলার শার্শা উপজেলার বেনাপোল গ্রামের নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা(১৮)। এ সময় উপজেলায় বাঁশতলা বিওপির বিজিবির বিশেষ টহল দল আবুল হোসেন ও ফাতেমা বেগম(১৮) কে আটক করে।  অনিক মিয়া ও আলাউদ্দিন পালিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, বাংলাদেশী মানব পাচারকারী চক্রের সদস্য মোঃ আমির (২২)কে আটক করা হয়েছে। সীমান্ত পারাপারের দায়ে ধৃত ব্যক্তিদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

তিনি আরও জানান,আটককৃত পাচার হওয়া ব্যক্তিদের ভারতে আত্মীয় স্বজন থাকায় তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সীমান্ত অবৈধভাবে অনুপ্রবেশ,চোরাচালান ও সীমান্ত রক্ষা বিজিবি কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত আছে।
  বিষয়:   সুনামগঞ্জ  আটক  পাচার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত