রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন ডিজেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় রাশিয়ার

2026-10-23T21:12:14+06:00
2026-10-23T21:12:14+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন ডিজেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম  
সংগৃহীত ছবি
চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দিকে যাচ্ছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের ঊর্ধ্বমুখী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া থেকে ডিজেল আমদানির এই চুক্তির ঘোষণা দেন ট্রাম্প।

একই সঙ্গে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইনের কিছু বিধান স্থগিত করেছেন তিনি। পাশাপাশি ডিজেলের দাম কমাতে ইউরোপীয় দেশগুলো জরুরি মজুদ থেকে আরো জ্বালানি ছাড় না করলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধের হুমকিও দিয়েছেন।

এলএসইজি শিপিংয়ের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী মাঝারি আকারের ট্যাংকার ‘আগিওই ফানেন্দেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগরীয় বন্দর প্রিমোরস্ক থেকে ৪০ হাজার মেট্রিক টন অতি কম সালফারযুক্ত ডিজেল নিয়ে যাত্রা শুরু করে।

আগামী ৭ নভেম্বর জাহাজটির যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে।
আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত