ইরানের কারাগারের বন্দী ট্রাম্প

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানের উত্তরে তাজরিশ স্কয়ারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের ভেতর বন্দি অবস্থায় দেখিয়ে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা

2026-10-22T20:10:39+06:00
2026-10-22T20:10:39+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইরানের কারাগারের বন্দী ট্রাম্প
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:১০ পিএম  
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানের উত্তরে তাজরিশ স্কয়ারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারের ভেতর বন্দি অবস্থায় দেখিয়ে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা বিলবোর্ডসদৃশ এই শিল্পকর্মে ট্রাম্পের আদলে এক অভিনেতাকে কৃত্রিম কারাগারের ভেতরে ও আশপাশে চলাফেরা করতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের প্রতি প্রতীকী প্রতিবাদ জানাতেই এ আয়োজন করা হয়েছে।

শিল্পকর্মটিতে একটি কৃত্রিম কারাগার তৈরি করা হয়েছে। ট্রাম্পের ভূমিকায় অভিনয় করা ব্যক্তি কখনো কারাগারের চারপাশে হাটছেন, আবার কখনো ভেতরে বসছেন। স্থাপনাটিতে লেখা রয়েছে, ‘এই দৃশ্য না দেখা একটি অপরাধ।’

শিল্পকর্মটির পাশে থাকা অন্যান্য বার্তায় দক্ষিণ ইরানের সিরকি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সেপ্টেম্বরের শুরুর দিকে ওই হামলায় দুই নারী ও দুই শিশুসহ চারজন নিহত হন। আহত হন ৬০ জনেরও বেশি মানুষ।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পকে কারাগারে বন্দি হিসেবে উপস্থাপন করা এই শিল্পকর্মটি প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি প্রতীকী প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে।
  বিষয়:   তেহরান  কারাগার  ট্রাম্প  ইরান 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত