স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যাযাদি রিপোর্ট

জাতীয়

আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর

2026-10-22T19:03:59+06:00
2026-10-22T19:03:59+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম  
ছবি: যাযাদি
আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে কঠোর অবস্থান নেবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সুধী সমাবেশে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রার্থীরা নির্বাচিত হলে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দেওয়া সহজ হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করছে বিএনপি সরকার। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেই পাঁচ বছর পর আবার ভোট চাইতে যাবে বিএনপি। বক্তব্যে জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে ঠকানো হয়েছে বলে তিনি মনে করেন। দুর্গাপূজার সময় জামায়াত নেতাদের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, গত পূজায় ঢাকের তালে নাচলেও এবার তাঁরা কেন পূজামণ্ডপে যাননি।

তিনি জামায়াত নেতাদের ‘মৌসুমি রাজনীতিবিদ’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, ভোটের সময় তারা বেহেশতের প্রলোভন দেখান এবং পূজামণ্ডপে যান, কিন্তু ভোটের পর জনগণের খোঁজ রাখেন না। লংমার্চের নামে তেল-গ্যাস নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দলটির ভোটের প্রয়োজন ছিল না বলে তারা জনগণের কাছে যেত না। বিএনপির ভোটের প্রয়োজন রয়েছে, তাই দলটি বারবার জনগণের কাছে যাবে, তাদের কথা শুনবে এবং পাশে থাকবে।

অনুষ্ঠানে মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এবং ময়লা পরিবহনের ভ্যান উদ্বোধন করেন।
  বিষয়:   মীর শাহে আলম  স্থানীয় সরকার নির্বাচন  বগুড়া  বিএনপি 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত