সাইবার হামলায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

যাযাদি অনলাইন

অর্থনীতি

সাইবার হামলার ঝুকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। নিরাপত্তাঝুকি পর্যালোচনা

2026-10-22T20:58:04+06:00
2026-10-22T20:58:04+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
সাইবার হামলায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম  
ছবি: সংগৃহীত
সাইবার হামলার ঝুকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। নিরাপত্তাঝুকি পর্যালোচনা ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সতর্কতামূলকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইটে (bb.org.bd) প্রবেশ করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়। বার্তায় জানানো হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং শিগগিরই আবার চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুকি এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই ওয়েবসাইটটি পুনরায় চালু করা সম্ভব হবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের তথ্য অনুযায়ী, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারে থাকা ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে।

এ পরিস্থিতিতে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ কয়েকটি দেশের সরকারি প্রতিষ্ঠান সতর্কতামূলকভাবে ওয়েবসাইট বন্ধ রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কোনো সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়া মানেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে, এমন নয়।

পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। বাংলাদেশেরও অনেক ওয়েবসাইট পিএইচপিভিত্তিক হওয়ায় নিরাপত্তা ত্রুটির কারণে কোন কোন প্রতিষ্ঠান ঝুকিতে রয়েছে, তা যাচাই করা জরুরি।
  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  নিরাপত্তা  ওয়েবসাইট বন্ধ  পিএইচপি 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত