প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকায় ফেরানো হলো রাষ্ট্রদূত দাউদ আলীকে

যাযাদি অনলাইন

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিও থেকে ঢাকায় ফিরেছেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। প্রধানমন্ত্রীর সফরে অংশ

2026-10-22T21:40:07+06:00
2026-10-22T21:40:07+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকায় ফেরানো হলো রাষ্ট্রদূত দাউদ আলীকে
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম  
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিও থেকে ঢাকায় ফিরেছেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। প্রধানমন্ত্রীর সফরে অংশ না নিতে তাঁকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সম্প্রতি রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে তিনি ইতোমধ্যে দেশে ফিরেছেন এবং প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এ দায়িত্ব পালনে বুধবার (২১ অক্টোবর) টোকিও যাওয়ার কথা থাকলেও সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বুধবার (২২ অক্টোবর) সেখানে গেছেন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন।

সরকারের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে কোনো রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে দাউদ আলীকে ফিরিয়ে আনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। তিনি নিশ্চিত করেছেন, রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার কারণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত