প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম
ছবি: যাযাদিরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’। ২০ অক্টোবর শুরু হওয়া এ মেলা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এতে আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পের প্রস্তুত ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষ সুযোগ-সুবিধায় ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন।
রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মো. সাদ্দাম হোসেন বলেন, রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরা আবাসিক এলাকার একটি আধুনিক ও দৃষ্টিনন্দন কনডোমিনিয়াম প্রকল্প। আধুনিক জীবনযাপনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নান্দনিক স্থাপত্য ও পরিকল্পিত আবাসনব্যবস্থার সমন্বয়ে প্রকল্পটি ক্রেতাদের জন্য আকর্ষণীয় আবাসন গন্তব্য হয়ে উঠেছে।
অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে লেক ক্যাসেল অন্যতম। এখানে বসবাসকারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আধুনিক জীবনযাপনের বিভিন্ন সুবিধা পাচ্ছেন।
তিনি জানান, প্রকল্পটিতে সুইমিং পুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ ও মেডিসিন কর্নারসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এ সময় তিনি আগ্রহী ক্রেতাদের মেলা পরিদর্শন করে এর সুযোগ-সুবিধা গ্রহণের আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
তিন দিনব্যাপী এ মেলায় আগ্রহী ক্রেতারা প্রকল্পের আবাসনসুবিধা সরেজমিনে দেখার পাশাপাশি ফ্ল্যাট কেনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।