সুন্দরবনে হরিণের খণ্ডিত মাথাসহ শিকারি আটক

ফরহাদ হোসাইন, কয়রা

সারাদেশ

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের

2026-10-20T15:58:15+06:00
2026-10-20T15:58:15+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সুন্দরবনে হরিণের খণ্ডিত মাথাসহ শিকারি আটক
ফরহাদ হোসাইন, কয়রা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম  
ছবি-যাযাদি
 সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ডিঙি নৌকা, হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।
  বিষয়:   কয়রা  সুন্দরবন  হরিণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত