পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধান মন্ত্রী

যাযাদি অনলাইন

জাতীয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌছেছেন প্রধান মন্ত্রী তারেক

2026-10-20T20:09:25+06:00
2026-10-20T21:19:39+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধান মন্ত্রী
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৯:১৯ পিএম 
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান মন্ত্রীকে একনজর দেখতে নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জের জেএমসেন হল এলাকায় ভিড় করেন উৎসুক জনতা। বিকেল থেকেই হলের আশপাশে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হতে থাকেন।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে জেএমসেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধান মন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে প্রধান মন্ত্রীর। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার।

সব কর্মসূচি শেষে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধান মন্ত্রীর।
  বিষয়:   তারেক রহমান  চট্টগ্রাম  শারদীয় দুর্গাপূজা 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত