ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।আজ

2026-10-23T16:39:41+06:00
2026-10-23T16:39:41+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামিম রেজা জানান, মাগুরাগামী এম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামক লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চার জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

  বিষয়:   ফরিদপুর  নিহত  সড়ক দুর্ঘটনা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত