সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের যুবক মো. আনোয়ার হোসেন (৩৭) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলার সাগরদিঘী

2026-10-23T14:59:46+06:00
2026-10-23T16:10:43+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৪:১০ পিএম 
নিহত যুবক মো. আনোয়ার হোসেন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের যুবক মো. আনোয়ার হোসেন (৩৭) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  তিনি ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে যান আনোয়ার। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা সড়ক দুর্ঘটনার খবরটি সাগরদিঘীতে তার পরিবারকে জানান। মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছানোর পরপরই শুরু হয় পরিবারের সদস্যদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

নিহতের বড় ভাই মো. সানোয়ার হোসেন জানান আমি আমাদের আত্নীয়ের মাধ্যমে সংবাদ পাই।, তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার মেজো। ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমান প্রবাসে। আনোয়ার অত্যন্ত মিশুক ও শান্ত স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এভাবে অকালে তার প্রাণ চলে যাবে, তা কেউ মেনে নিতে পারছেন না।

বর্তমানে আনোয়ার লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার।

  বিষয়:   সৌদ আরব  দুর্ঘটনা  যুবক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত